Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Germany vs Greece :ইউরোর প্রস্তুতি : ইউরোর আগে ঘরের মাঠে গ্রিসকে কোনও মতে হারাল জার্মানি

Germany vs Greece
Germany vs Greece

 

মনশেনগ্লাডবাখ, ৮ জুন : ঘরের মাঠে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটিও জিততে পারল জার্মানরা।শেষ মুহূর্তের গোলে জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল জার্মানি। মনশেনগ্লাডবাখে শুক্রবার রাতের প্রীতি ম্যাচটিতে ২-১ গোলে জিতল চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে গোল দুটি করেন কাই হাভার্টজ ও পাসকেল গ্রস।

এই জয়ে গ্রিসের বিপক্ষে অপরাজেয় থাকল জার্মানরা। ১০ ম্যাচের ৭টি তারা জিতল, অন্য তিনটি ড্র। ইউরোর আগে গত সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ইউক্রেইনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল জার্মানরা। আগামী ১৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির ইউরো অভিযান।

You might also like!