Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Euro Championship: ইউরো চ্যাম্পিয়নশিপ : জর্জিয়াকে হারিয়ে শেষ আটে স্পেন, এবার প্রতিপক্ষ জার্মানি

Spain 4-1 Georgia
Spain 4-1 Georgia

 

রাইন, ১ জুলাই : জার্মানির রাইন এনার্জি স্টেডিয়ামে রবিবার (৩০ জুন) জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল স্পেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি। আর গ্রুপ 'এফ' থেকে তৃতীয় হয়ে শেষ ষোলোতে আসে জর্জিয়া। ম্যাচের শুরু অবশ্য স্পেনের ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জর্জিয়া। গ্রুপ পর্বে তিন ম্যাচে পাঁচ গোল করে জাল অক্ষত রাখা স্পেন আসরে গোল হজম করল এই প্রথম। তবে বেশিক্ষণ সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরান।

এরপর দ্বিতীয় হাফে স্পেনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারে নি জর্জিয়া। ৫১তম মিনিটে স্পেনকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। এরপর স্পেন আরও দুটি গোল করে। গোল দুটি করেন নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমো। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে স্পেন ও জার্মানি।

You might also like!