Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: নর্থ লন্ডন ডার্বি ভাল জমলো, শেষ হাসি গানারদেরই

English Premier League
English Premier League

 

লন্ডন, ২৯ এপ্রিল : রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারাল আর্সেনাল। পিয়েরি এমিলে হজেবার্গের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর বুকায়ো সাকা ও কাই হাভার্টজের গোলে বড় জয়ের পথেই ছিল গানাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও সন হিউং-মিন দুটি গোল শোধ করলে ম্যাচ জমে উঠেছিল।

তবে দীর্ঘ ২০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য জিততেই হতো আর্সেনালকে। সে কাজটা তারা করল। বলা যেতে পারে নর্থ লন্ডন ডার্বি বেশ ভালোই জমলো। তাতে শেষ হাসি হাসল গানাররাই।

এই জয়ে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বজায় রাখল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে গানাররা এখন ৪ পয়েন্ট এগিয়ে। তবে সিটি ২টি ম্যাচ কম খেলেছে। আর টটেনহ্যাম ৩৩ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।


You might also like!