
লন্ডন, ১৪ এপ্রিল : ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক হতে নিলামে অংশ নিয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ৫টি ফেডারেশন এক ছাতার নিচে এসে জমকালো আয়োজনে পুরো দুনিয়াকে চমকে দিতে চায়। আধুনিক ভেন্যুর পাশাপাশি কাতার বিশ্বকাপের চেয়ে বেশি সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস উয়েফাকে দিয়েছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। যাচাই বাছাই শেষে চূড়ান্ত আয়োজকের নাম ঘোষণা করবে উয়েফা।
ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৮ সালের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। দশ স্টেডিয়াম আয়োজনের পরিকল্পনা নিয়ে যৌথ আয়োজক হওয়ার আবেদন উয়েফার হেডকোয়ার্টার পৌঁছে দিয়েছে দুই দেশ। কম ঝুঁকি , বড় প্রাপ্তি; এমন স্লোগান নিয়েই নেমেছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। পাঁচ ফেডারেশন এক হয়েছে। এক ছাতার নিচে ইউরোর সফল আয়োজনের জন্য।
