Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

4 weeks ago

Cristiano Ronaldo: অবসর নিয়ে জল্পনার অবসান! ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা রোনাল্ডোর

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজেই নিশ্চিত করলেন যে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার ২০২৬ সালের বিশ্বকাপের (World Cup) পরই শেষ হতে চলেছে। বর্তমানে তাঁর বয়স ৪০ বছর, এবং আগামী বিশ্বকাপে তিনি ৪১-এ পা দেবেন।

এই সময়ের মধ্যে তাঁর গোলের সংখ্যা সম্ভবত ১০০০-এর ঘরে পৌঁছে যাবে। তবে শুধু অধরা বিশ্বকাপ ট্রফিটি জয় করার শেষ লড়াই থাকবে আমেরিকায়। রোনাল্ডো স্পষ্ট জানিয়েছেন, ২০২৬-এর এই টুর্নামেন্টই তাঁর খেলা শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফুটবলের এই মহাতারকার বিদায় মঞ্চ যে বিশেষভাবে প্রস্তুত হচ্ছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৫৩। সামনে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আছে। পর্তুগাল এখন ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে আছে। ফলে যোগ্যতা অর্জন সময়ের অপেক্ষা। দীর্ঘ ফুটবল কেরিয়ারে একবার ইউরো কাপ ও দু’বার উয়েফা নেশনস লিগ জিতেছেন। শুধু বাকি বিশ্বকাপ জয়। ২০২৬-এ আমেরিকা-কানাডা-মেক্সিকোয় আয়োজিত টুর্নামেন্টে সেটাই লক্ষ্য থাকবে।

লক্ষ্যপূরণ হবে কি না, সেটা তো সময়ই বলবে। কিন্তু ২০২৬-এই শেষ বিশ্বকাপ খেলবেন রোনাল্ডো। সেই নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বলছেন, “বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৪১ বছর। আমার মতে, সেটা খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে আমার জন্য। হ্যাঁ, ওটাই আমার শেষ বিশ্বকাপ হবে।” তখনই কি আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে? কবে অবসর নেবেন?

আল নাসের তারকার সংযোজন, “সত্যি কথা বলতে, সেটাও তাড়াতাড়ি হবে। হয়তো আরও এক-দু’বছর ফুটবল খেলব।” ১৪ নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে পর্তুগালের। যদিও রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ২০২৬-র বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন, “আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।” এবার রোনাল্ডো জানালেন ২০২৬-র বিশ্বকাপই শেষ। স্পষ্টতই, বিশ্ব ফুটবলের একটা যুগ শেষ হতে চলেছে।

You might also like!