Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

East Bengal vs Eastern Railway:ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে ৫-১ গোলে জিতল ইস্টবেঙ্গল

East Bengal won 5-1 against Eastern Railway
East Bengal won 5-1 against Eastern Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের । কলকাতা লিগে প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সমর্থকদের নিরাশ করল না তারা। আমনের জোড়া গোলে ইস্টার্ন রেলকে উড়িয়ে দিল ৫-১ ব্যবধানে। আমন ছাড়াও গোল পেলেন অভিষেক কুঞ্জুম, গুইতে ভানলালপেকা এবং রাজিবুল।

বৃহস্পতিবারের এই ম্যাচ দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত এবং সহকারী কোচ দিমাস দেলগাদো। প্রথম দলের কিছু ফুটবলারও ছিলেন সঙ্গে। ক্লাবের সদ্যনির্মিত ভিভিআইপি বক্সে বসে খেলা দেখেছেন তাঁরা। কোচকে সামনে পেয়ে এবং প্রথম দলে ঢোকার জেদেই শুরু থেকে আগ্রাসী খেলতে শুরু করেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলারেরা। রেলের বক্সে মুহুর্মুহু আক্রমণ করতে থাকেন। ২০ মিনিটের মাথায় রেলের বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। আগের দিন একই জায়গা থেকে গোল করেছিলেন দীপ সাহা। এ দিন তাঁর ফ্রিকিক ক্রসবারে লাগে। ফিরতি বল জালে জড়ান অভিষেক। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান গুইতে। বক্সের বাইরে থেকে আলগা বল পেয়ে ভাল শটে গোল করেন মণিপুরের ফুটবলার। প্রথম গোলের পর থেকেই গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের উৎসব শুরু হয়ে গিয়েছিল। এরপর ৩৬ মিনিটে দলের তৃতীয় গোল করেন আমন সিকে। ডান দিক থেকে দৌড়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের পায়েই। তবে এর মাঝেই ব্যবধান কমান ইস্টার্ন রেলের সাগর কুমার। কিন্তু এই ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা ছিল না রেলের ফুটবলারদের। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আমন। কুশ ছেত্রীর সঙ্গে পাস খেলে গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান। ম্যাচ শেষের তিন মিনিট আগে গোল রাজিবুল মিস্ত্রির। তাঁকে অ্যাসিস্ট করেন কুশই।

ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন সিকে অমন। তিনি বলেন, ‘আজকের এই পুরস্কার সমর্থক, কোচ এবং পরিবারকে উপহার দিতে চাই।’ লিগে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ সোমবার ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।

You might also like!