Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

Game

3 years ago

East Bengal is giving membership to Bhaijaan:ভাইজানকে আজীবন সদস্য পদ দিচ্ছে ইস্টবেঙ্গল, থাকছে বিশেষ উপহারও

East Bengal is giving membership to Bhaijaan
East Bengal is giving membership to Bhaijaan

 

কলকাতা, ১৩ মে  : আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবু মাতাবেন বলিউডের ভাইজান। সেই উপলক্ষে ইস্টবেঙ্গলে সাজো সাজো রব। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান। আর এই উপলক্ষে সলমনকে বিশেষ সংবর্ধনা দেবেন ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবটির কর্তারা।

জানা গিয়েছে, সলমনকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। সেই সঙ্গে ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। আর সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সিও তুলে দেওয়া হবে তার হাতে। দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদও।

আজকের অনুষ্ঠানে সলমন বেশ কিছু ফুটবলের উপর সই করবেন। সলমনের সেই সই করা ফুটবলগুলি নিয়ে ক্লাবের রয়েছে বিশেষ পরিকল্পনা।


You might also like!