
কলকাতা, ৪ ডিসেম্বর : আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের। তারা ইন্ডিয়ান সুপার লিগে শুরু করেছিল ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে আসে জয়। তারপর জয় অধরা। বেশ কিছু ম্যাচ এগিয়ে থেকেও হার কিংবা ড্র। তাই আজ ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া।
তবে দলীয় পারফরমেন্স চোখে পড়ছে না। ব্যক্তিগত কিছু পারফরম্যান্সএর ওপরই দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। আক্রমণ ভাগে নাওরেম মহেশ, নন্দকুমার সেকর, ক্লেটন সিলভাদের কথা বলতে হয়। প্রচুর সুযোগ তৈরি করছেন তাঁরা। কিন্তু গোল হচ্ছে না। আর দেখা যাচ্ছে প্রায় সব ম্যাচেই রক্ষণ ভাগ শেষ মুহূর্তে মনসংযোগ হারিয়ে গোল হজম হচ্ছে। তবে
ইস্ট ইউনাইটেডও ধারাবাহিক নয় অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে। বারবার কোচ বদল করছে কিন্তু তাদের পারফরম্যান্সে উন্নতি হয়নি। গত বছরে যা পারফরম্যান্স তাতে দেখা যাচ্ছে ২০টি অ্যাওয়ে ম্যাচে তারা পাঁচটি ম্যাচ ড্র করেছে এবং বাকি ১৫ ম্যাচেই হেরেছে। ইস্টবেঙ্গলের কাছে নর্থ ইউনাইটেডের এই পারফরম্যান্সই ইস্টবেঙ্গলকে আসা জাগাচ্ছে। ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, রাত ৮টা, স্পোর্টস ১৮-এ সম্প্রচার।
