Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

NIraj Chopra Win Doha diamond league: দোহা ডায়মন্ড লীগে দাপট দেখিয়ে জিতলেন নীরজ চোপড়া

Neeraj Chopra  wins gold in Dimong Leauge (File Picture)
Neeraj Chopra wins gold in Dimong Leauge (File Picture)

 

দোহা, ৬ মে : ডায়মন্ড লিগের দোহা পর্বে নীরজ চোপড়া ভালোই শুরু করলেন। প্রথম চেষ্টাতেই ৮৮.৬৭ মিটার থ্রো করেন নীরজ চোপড়া। প্রথম চেষ্টাতেই জয়। পরবর্তী চেষ্টায় তিনি আরও দূরত্ব বাড়াতে চেয়েছিলেন। সেটা যদিও হয়নি। অলিম্পিকে নীরজের পর শেষ করা অর্থাৎ রুপোর পদক পাওয়া জ্যাকুব ভালেচ এখানেও দ্বিতীয় স্থানে। তিনি ছুড়েছেন ৮৮.৬৩ মিটার।

বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে শেষ করেন। তিনি ছুড়েছেন ৮৫.৮৮ মিটার। দোহায় নতুন মরসুমে ৯০ মিটারের সেই লক্ষ্য পূরণ না হলেও জয় দিয়েই মরসুম শুরু করলেন নীরজ। দোহার পরিস্থিতিতে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে নীরজ মানিয়ে নিয়ে জিতলেনও। আর জিতে নিজেকে ভাগ্যবান বলেছেন। নীরজ বলেছেন, 'এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ পর্যন্ত জিততে পেরে খুবই ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি।'


You might also like!