
বার্সেলোনা, ২৪ নভেম্বর: অবসরের গুঞ্জন চলছিল। এবার তা নিশ্চিত করলেন দি মারিয়া।সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই তারকা জানিয়েদিলেন, কোপা আমেরিকা হবে আমার আর্জেন্টিনার জার্সিতে শেষ টুর্নামেন্ট।এরপর নিজের বুটজোড়া তুলে রাখবেন।সেই সঙ্গে মারিয়া বলেছেন, 'আর কটা দিন বাদেই আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।মনটা আমার খুবই কষ্ট লাগছে। যেটি পরে আমি ঘাম ঝরিয়েছিলাম সেটির জন্য আমি গর্ব অনুভব করি।'
২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপ জেতার পেছনে দি মারিয়ার ছিল গুরুত্বপূর্ণ অবদান।
