Game

2 years ago

Super Cup 2024 : সুপার কাপের শুরুতেই থাকছে ডার্বি, কে থাকছে কোন গ্রুপে ?

Super Cup  2024 (Symbolic Picture)
Super Cup 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   নতুন বছরে ৯ জানুয়ারি সুপার কাপের শুভ সূচনা হতে চলেছে। আইএসএল ও আই লিগের ক্লাবগুলোকে একসঙ্গে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল  একই গ্রুপে রয়েছে। অর্থাৎ সুপার কাপের গ্রুপ পর্বেই দেখা হবে কলকাতার দুই প্রধানের। ওড়িশায় হবে সেই ডার্বি। আইএসএলের ডার্বির দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে সুপার কাপের গ্রুপ পর্বেই যে ডার্বির বল গড়াচ্ছে তা স্পষ্ট। 

গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এবং আই লিগের এক নম্বর দল। 

গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের দ্বিতীয় দল। 

গ্রুপ সি-তে রয়েছে, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে রয়েছে এফ সি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং আই লিগের চতুর্থ দল। 

আসন্ন সুপার কাপে অংশগ্রহণকারী দলগুলি ছ’জন করে বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে। ফেডারেশন জানিয়েছে সুপার কাপে প্রতিটি দল ৬ জন করে বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে এবং তাদের সবাইকেই প্রথম এগারোয় বা একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন এর নিয়ম অনুসারে এই নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।

You might also like!