Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Demand Of Messi:মেসিকে চাই, স্পন্সর খুঁজছে বার্সেলোনা

messi
messi

 

স্পেন, ৪ এপ্রিল :আর মাস তিনেক আছে মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চুক্তির মেয়াদ। কিন্তু এই আর্জেন্টাইন তারকার সঙ্গে পিএসজি নতুন নতুন চুক্তির সম্ভাবনা দিনে দিনে কমছে। অন্যদিকে জোরাল হচ্ছে তার বার্সেলোনা প্রত্যাবর্তনের সম্ভাবনা। নতুন একটি খবর সে সম্ভাবনা জেগে উঠেছে।

২০২১ সালের বার্সা ছাড়ার সময় মেসি ক্লাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফ্রি এজেন্ট হিসেবে প্যারিসে পা বাড়ানোর পর পেরিয়ে গেছে দু বছর। জুন মাসে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে তার। নতুন করে আর চুক্তি সাক্ষর না করলে বিনামূল্যেই মেসিকে দলে নিতে পারবে ক্লাবগুলো। সে ক্ষেত্রে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সুযোগটা নিতে চায় বার্সেলোনাও। তবে মেসিকে দলে ভেড়ানোর পথে বার্সেলোনার সবচেয়ে বড় বাঁধা লা লিগার আর্থিক স্বচ্ছতার নীতি। এই নীতি না ভেঙেই মেসিকে দলে ভেড়ানোর বুদ্ধিও বের করে ফেলেছে ক্লাবটি। এমনটাই দাবি প্রখ্যাত স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরোর। আর্থিক নীতি না ভেঙে মেসির উচ্চ বেতন নিশ্চিত করতে বহিরাগত স্পন্সর খুঁজছে বার্সা, যার মাধ্যমে যোগ হওয়া অর্থ খরচ হবে এই খাতে।

নিজেদের ৫২ বছরের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ক্লাবটির। গত দুই মৌসুমে মেসি প্রত্যাশা পূরণ করতে না পারলেও কাতার বিশ্বকাপ জেতা এ তারকার ওপর এখনও বিশ্বাস রাখছে প্যারিসিয়ানরা।

যার কারণে জুনে শেষ হতে যাওয়া আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে তৎপর পিএসজি। তবে বিশাল অঙ্কের অর্থ দিয়ে মেসিকে ধরে রাখা ক্লাবটির জন্য দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পিএসজিতে মেসির সাপ্তাহিক বেতন ৭ লাখ ৪০ হাজার পাউন্ড।

এদিকে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে-র নীতিতে বাঁধা পিএসজি। ডেইলি মেইলের দাবি, এই নীতি ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে ৮ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড জরিমানা দিতে হয়েছিল ক্লাবটিকে। ভবিষ্যতে আরও বড় শাস্তি এড়াতে তাদের ক্লাবের মজুরি খরচ কমাতে হবে। যার কারণে নতুন চুক্তিতে মেসির বেতন কমাতে চায় পিএসজি। কিন্তু চুক্তির শর্তসমূহ নিয়ে আপোষ করতে রাজি নন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা।

জেরার্ড রোমেরোর দেওয়া খবর অনুযায়ী, মেসিকে বার্সেলোনায় ফেরাতে গুরুত্বপূর্ণ স্পন্সর কোম্পানিগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে চুক্তি থেকে আসা অর্থ আর্থিক স্বচ্ছতার নীতি না ভেঙেই মেসিকে দলে নেওয়ার পথ খুলে দিবে। এ ক্ষেত্রে স্পন্সর কোম্পানিদের সঙ্গে চুক্তির ফলে যে আয় হবে তা ক্লাবে মেসির তুলনামূলক কম বেতনের সম্পূরক হিসেবে খরচ হবে। মূলত বাণিজ্যিকভাবে মেসির কারণে যে লাভ আসবে সেটার ভাগ দিয়েও পুষিয়ে দেওয়া হবে আর্জেন্টাইন তারকার বেতন।

বর্তমানে পিএসজিতে সমর্থকদের বিমাতাসুলভ আচরণ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ব্যর্থতা মেসিকে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতে নিরুৎসাহিত করছে বলেই বার্সার ধারণা। তাই এই সুযোগটা নিয়ে ঘরের ছেলেকে ফেরাতে চায় তারা।


You might also like!