Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Delhi won the match against RCB:সল্টের তাণ্ডব, বিরাটদের দুরমশ করে জিতল দিল্লি

Delhi won the match against RCB
Delhi won the match against RCB

 

নয়াদিল্লি, ৭ মে  : ফিল সল্টের তাণ্ডব আর মিচেল মার্শ–রিলি রোশোদের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে শনিবার রাতে ঘরের মাঠ কোটলা স্টেডিয়ামে বিরাট কোহলিদের দুরমুশ করে ২০ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। বল হাতে বোলাররা দাপট দেখাতে না পারলেও ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন দিল্লির ব্যাটাররা। এ নিয়ে চলতি আইপি্এলে চতুর্থ জয় পেল সৌরভের দল। সেই সঙ্গে লিগ টেবিলে ১০ নম্বর থেকে নয় নম্বরে উঠে এল।

প্রথমে ব্যাট করে মহীপাল লোমরোর আর বিরাট কোহলির জোড়া অর্ধ শতরানের দৌলতে চার উইকেটে ১৮১ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই ভেবেছিলেন, লিগ টেবিলে সবার নিচে থাকা দিল্লির পক্ষে বিশাল রান তাড়া করে জেতা সম্ভব হবে না। কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণের জন্যই এদিন মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। পওয়ার প্লে’তে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলেখেলা করে প্রথম পাঁচ ওভারে ৬০ রান তোলেন দুজনে।

শেষ পর্যন্ত ১৬তম ওভারে তাঁকে থামান কর্ণ শর্মা। ততক্ষণে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সল্ট। তিনি আউটের সময়ে দলের রান ছিল তিন উইকেটে ১৭১। সল্টের আউটের পরে দিল্লির অধিনায়ক অক্ষর পটেল তিন বলে আট রান করেন। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন রোসো। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতে সাত উইকেট হাতে নিয়ে জয়ী হয় দিল্লি। রোসো ২২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।


You might also like!