Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Copa America : কোপা আমেরিকা: ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের মুখোমুখি

Copa America (symbolic picture)
Copa America (symbolic picture)

 

নিউইর্য়ক, ৩ জুলাই ঃ কোপা আমেরিকায় বুধবার সকালে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি উরুগুয়ের। গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা ২-১ গোলে প্যারাগুয়েকে হারালেও গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য শেষ আট নিশ্চিত করেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। তবে কোয়ার্টার ফাইনালে দারিভালের দল, দলের সেরা তারকা ভিনিসিউসকে পাচ্ছে না। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়াটার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

বুধবার সকালে লিভাই স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপভোগ করল দর্শকরা। ম্যাচে দুইটি গোলই প্রথম হাফে হয়। ১২ মিনিটে ফ্রি কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধের এক্সট্রা টাইমেগোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফুলব্যাক ড্যানিয়েল মুনোজ।ম্যাচে ব্রাজিলের বল দখল ছিল ৫১ শতাংশ আর কলম্বিয়ার ৪৯। কলম্বিয়া ১৩টি শট নিয়ে এগিয়ে থাকলেও অন টার্গেটে এগিয়ে ছিল ব্রাজিল। পাঁচটি শট অন টার্গেট রাখতে পেরেছে তারা। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেয়েছে। আর কলম্বিয়া কোয়ার্টারে খেলবে গ্রুপ 'সি' এর রানার্স আপ পানামার সঙ্গে।

You might also like!