Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Copa America: কোপা আমেরিকা : সোমবার কোপার ফাইনালে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার সঙ্গে

Argentina will play Colombia in the Copa final on Monday
Argentina will play Colombia in the Copa final on Monday

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   সোমবার আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। ভারতীয় সময় ভোর ৫.৩০–এ শুরু হবে ম্যাচটি। শেষবার, ২০০১ সালে কোপার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার তারা উরুগুয়েকে হারিয়ে শিরোপা জিতেছিল। ২৩ বছর পর আবারও তারা ফাইনাল খেলবে শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টিনার সঙ্গে।

এবার তারা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলার আগে, এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলে ফাইনালে উঠে এসেছে উরুগুয়ের মত দলকে হারিয়ে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি তারা। এই টুর্নামেন্টে ভালো খেলাটা তাদের যেমন আত্মবিশ্বাস যোগাবে তেমনই ২০২২ সালের পর আর তারা কোনেও আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ হারেনি। টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে তারা। সুতরাং সোমবারের ফাইনাল ম্যাচে যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। 

You might also like!