Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Sachin Tendulkar: ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগে উন্মোচিত মূর্তি নিয়ে বিতর্ক

That statue of Sachin  (Collected)
That statue of Sachin (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগেই উন্মোচন হয় সচিন তেন্ডুলকরের মূর্তির, সচিনের সামনেই সেই মূর্তি প্রকাশ্যে আনা হয়। কিন্তু মূর্তি প্রকাশের পরের দিনই বিতর্ক দেখা দিল। সমাজমাধ্যমে একাধিক সমর্থক সেই ছবি পোস্ট করে লিখেছেন, মূর্তির মুখের সঙ্গে সচিন নয়, মিল রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের।

ওয়াংখেড়েতে সচিনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ)। প্রথমে ঠিক হয়েছিল এ বছর সচিনের জন্মদিন, অর্থাৎ ২৪ এপ্রিল এই মূর্তির উন্মোচন হবে। পরে পরিকল্পনা বদলে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়। পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু পরের দিনই সেই মূর্তি নিয়ে শুরু বিতর্ক। সমাজমাধ্যমে অনেকেই দাবি, মূর্তির মুখ সত্যিই স্মিথের মতোই।

ধবারের অনুষ্ঠানে সচিন বলেন, “আমার কাছে বিশেষ মুহূর্ত। এ বছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।”

You might also like!