Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Conference League champion:কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস

Conference League champion
Conference League champion

 

গ্রিস, ৩০ মে : এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো সাফল্য ছিল না অলিম্পিয়াকোসের। এবারই তারা উয়েফা কনফারেন্স লিগে ফিওরেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল।টানা দুবার কনফারেন্স লিগের ফাইনাল খেলে হারল ফিওরেন্তিনা। গতবার তারা হেরেছিল ওয়েস্ট হ্যামের কাছে।ফাইনালে বুধবার ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস।

সোফিয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে প্রথমার্ধের শেষে ম্যাচ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে সান্তিয়াগো হেজের অ্যাসিস্ট থেকে গোল করেন এল কাবি। এরপর আর কোন গোল হয়নি। এই গোলেই চ্যাম্পিয়ন হয়ে যায় অলিম্পিয়াকোস।এই জয়ের ফলে আগামী মরসুমে ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করল অলিম্পিয়াকোস।


You might also like!