Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

CSK vs LSG IPL 2023:ঘরের মাঠে লখনউকে উড়িয়ে দিল চেন্নাই

cskvs lsg
cskvs lsg

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লড়াই করেও ম্যাচ জিততে পারল না কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস । চেন্নাইয়ের কাছে ১২ রানে হারতে হল। আইপিএলে  ঘরের মাঠে চেন্নাই যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আজ আবারও প্রমাণিত হল।

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাহুল। কিন্তু চেন্নাইয়ের দুই ওপেনারের দাপটে লখনউর সামনে বড় রানের লক্ষ্য দেন ধোনিরা। দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (৩১ বলে ৫৭) থেকে শুরু করে ডেভন কনওয়ে (২৯ বলে ৪৭), শিবম দুবে (১৬ বলে ২৭), এমনকী আম্বাতি রায়াডুও (১৪ বলে ২৭) রান পেয়েছেন। আর শেষবেলায় ধোনি ম্যাজিক দেখে চিপক। পরপর দু’বলে ছয় মেরে আউট হয়ে গেলেও ধোনি মন ছুঁয়ে নেন ক্রিকেট ভক্তদের। এদিন আবার তিনি ৫০০০ রান পূর্ণও করে ফেললেন আইপিএলে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাতের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। কিন্তু চিপকে ফিরেই চেনা ছন্দে দেখা গেল দলকে। লখনউর সামনে ২১৮ রানের টার্গেট দেন ধোনিরা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লখনউর দুই ওপেনার রাহুল ও কাইল মায়েরস।

মূলত কাইলের (২২ বলে ৫৩) ঝোড়ো ব্যাটিং ম্যাচ জেতানোর স্বপ্ন দেখান লখনউ ভক্তদের। কিন্তু পরের দিকে মঈন আলি একাই তছনছ করে দেয় বিপক্ষের ব্যাটিং লাইনআপ। তিনি একাই নেন চার উইকেট। তুষার দেশপান্ডে নেন ২ উইকেট। শেষের দিকে মার্ক উড লড়াই করলেও ম্যাচ জিতিয়ে ফেরাতে পারেননি।

You might also like!