Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Chelsea: শ্বাসরুদ্ধকর ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে হারাল চেলসি, বার্নলির অবনমন

Chelsea beat Nottingham Forest in thrilling match, Burnley relegated
Chelsea beat Nottingham Forest in thrilling match, Burnley relegated

 

নটিংহ্যাম, ১২ মে: অবনমন এড়ানোর লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে এদিন পিছিয়ে থেকেও দারুণ এক জয় পেল চেলসি।

শনিবার সিটি গ্রাউন্ডে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের শুরুতেই মিখাইলো মুদ্রিকের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু উইলি বলির গোলে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে ক্যালাম হাডসন ওডইয়ের গোলে এগিয়ে যায় ফরেস্ট।

এরপর দুই মিনিটের মধ্যে রাহিম স্টার্লিং ও নিকোলাস জ্যাকসন পরপর দুটি গোল করে জয় এনে দেন চেলসির।

এই জয়ে ৩৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে নিউক্যাসল গোল গড়ে এগিয়ে থাকায় ছয় নম্বরে আছে। ৩৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।

এদিকে দিনের আরেক ম্যাচে বার্নলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই হারে প্রিমিয়ার লিগ থেকে সামনের মরসুমের নেমে গেল বার্নলি।

প্রথমার্ধের ২৫ মিনিটে জ্যাকব ব্রুন লারসেনের গোলে এগিয়ে যায় বার্নলি।আর ৩২ মিনিটে পেদ্রো পোরোর গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। এরপর ৮২ মিনিটে মিকি ফন ডে ভেনের গোলে জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।

এই জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে টটেনহ্যাম। ৩৭ ম্যাচে বার্নলির সংগ্রহ ২৬ পয়েন্ট। ১৯ নম্বরে থাকা বার্নলির এই ম্যাচে অবনমন নিশ্চিত হয়েছে। উল্লেখ্য এই মরসুমেই প্রিমিয়ার লিগে উঠে এসেছিল তারা।


You might also like!