Breaking News
 
Annapura yojana: ৩৬ হাজার থেকে ৪৮ হাজার কোটি! অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর ঘোষণা শুভেন্দুর Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি Calcutta High Court: এখনই জাতিগত শংসাপত্র যাচাই নয়! রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি

 

Game

1 year ago

Champions League:চ্যাম্পিয়ন্স লিগ : রেড স্টার বেলগ্রেডকে বড় ব্যবধানে হারাল বার্সা

Champions League
Champions League

 

বার্সেলোনা, ৭ নভেম্বর : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ নভেম্বর) রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। বার্সার জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। একটি করে গোল করেছেন ইনিগো মার্টিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজ। বেলগ্রেডের মাঠে ১৩ মিনিটে গোল পায় বার্সা। রাফিনহার ফ্রি কিক শট থেকে হেডে গোল করেন ইনিগো মার্টিনেজ। ১৩ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। এরপর রবার্ট লেওয়ান্ডোভস্কি প্রথমার্ধ শেষ ৪৩ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দু'গোল করে হ্যান্সি ফ্লিকের দলকে এগিয়ে দেন।

পোলিস তারকার জোড়া গোলের পরই জুলেস কুন্দে বক্সের ভেতর থেকে ব্যাক পাস দেন রাফিনহাকে। বল পেয়ে জালে প্রবেশকরান ব্রাজিলিয়ান তারকা। পরের গোলটির অ্যাসিস্টদাতাও কুন্দে। এবার গোলটি করেন ফারমিন লোপেজ। ৮৪ মিনিটে রেড স্টার আরেকটি গোল শোধ করে। শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় পায় কাতালানরা। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে বার্সা।

You might also like!