Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

SL vs IRE: সেঞ্চুরির ছড়াছড়ি, আইরিশ বোলারদের যথেচ্ছ পিটিয়ে ভারত-পাকিস্তানের টেস্ট রেকর্ডে ভাগ বসাল শ্রীলঙ্কা

SL vs IRE. Image Credits: Twitter
SL vs IRE. Image Credits: Twitter

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে ভারত ও পাকিস্তানের এক দুর্দান্ত টেস্ট রেকর্ডে ভাগ বসাল শ্রীলঙ্কা। টেস্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে অনবদ্য এক নজির গড়ে তারা।

আয়ারল্যান্ডের ৪৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। তার পর থেকে চতুর্থ দিনে খেলতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৩ উইকেটে ৭০৪ রান তুলে।

তৃতীয় দিনে শতরান করে আউট হন ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে (১৩৩ বলে ১১৫)। ব্যক্তিগত শতরান (১৪৯) পূর্ণ করে অপরাজিত থাকেন ওপেনার নিশান মদুষ্কা। নিশান চতুর্থ দিনে নিজের ইনিংসকে টেনে নিয়ে যান দ্বিশতরানে। তিনি আউট হন ৩৩৯ বলে ২০৫ রান করে। নিশান ২২টি চার ও ১টি ছক্কা মারেন।

তৃতীয় দিনে ৮৩ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস চতুর্থ দিনে শুধু ব্যক্তিগত শতরান পূর্ণ করেন এমন নয়, বরং তিনিও টপকে যান ডাবল সেঞ্চুরির গণ্ডি। কুশল ১৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ২৯১ বলে ২৪৫ রান করে মাঠ ছাড়েন।

চার নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ১৩ রান করে অবসৃত হন দীনেশ চণ্ডীমল। ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি'সিলভা।

সুতরাং শ্রীলঙ্কার প্রথম চারজন ব্যাটসম্যানই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। টেস্টের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার একই ইনিংসের প্রথম চারজন ব্যাটসম্যান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ২০০৭ সালে ভারত প্রথমবার এমন নজির গড়ে। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুর টেস্টে ওয়াশিম জাফর, দীনেশ কার্তিক, রাহুল দ্রাবিড় ও শচিন তেন্ডুলকর ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।

পরে ২০১৯ সালে পাকিস্তান সেই নজির ছোঁয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। করাচি টেস্টে শতরান করেন পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যান শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি ও বাবর আজম। এবার তৃতীয় দল হিসেবে সেই নজির ছোঁয় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার নিশান মদুষ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

প্রথম ইনিংসের নিরিখে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা তাদের ভালো হয়নি মোটেও। চতুর্থ দিনের শেষে আয়ারল্যান্ড ৫৪ রান তুলতেই ২টি উইকেট হারিয়ে বসেছে। এখনও তারা পিছিয়ে রয়েছে ১৫৮ রানে।

You might also like!