Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

FIFA World Cup 2026 qualifier: কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচ ২-২ গোলে ড্র

Cape Verde's Kevin Pina celebrates scoring their first goal
Cape Verde's Kevin Pina celebrates scoring their first goal

 

কলকাতা, ২২ জুন : ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের কেপ ভার্দে ও উরুগুয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো সমতা টানার পর, উরুগুয়েকে এগিয়ে দেন আউতি কানোবিও। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কেপ ভার্দেকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা। আবারও স্মরণীয় লড়াই করে পয়েন্ট আদায় করে নিল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। এর ফলে বিশ্বকাপে অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশটি। পয়েন্ট টেবিলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দে তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব। শেষ রাউন্ডে আগামী শনিবার উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, একই দিনে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…