Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

south american under-20 championship: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ অমীমাংসিত, শেষ ম্যাচে হবে শিরোপা নির্ধারণ

south american under-20 championship (Symbolic picture)
south american under-20 championship (Symbolic picture)

 

লুকো, ১৪ ফেব্রুয়ারি  : শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। ১-১এ শেষ হয়েছে সেই ম্যাচ। ফলে এখনই শিরোপা নির্ধারণ হচ্ছে না। দুই দলের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। শুক্রবার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ৪ ম্যাচে দুই দলেরই পয়েন্ট হল ১০। এখন শেষ ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়,তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে আর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। এদিন এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে প্রথমার্ধেই ম্যানচেস্টার সিটির তারকা ক্লাউদিও এচেভেরি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…