
মেলবোর্ন, ২৫ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে ফাইনালে উঠলেন ভারতীয় টেনিস তারকা। প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন বোপান্না। বোপান্না এবং এবডেন জুটি হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ঝিঝেন এবং চেক প্রজাতন্ত্রের টমাস মাচাককে। প্রথম সেটে ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় গেমে একই ফলে হেরে গিয়েছিলেন বোপান্নারা। শেষ সেটটি গড়ায় টাই ব্রেকারে। সেখানে ১০-৭ ফলে ম্যাচ জিতে নেন বোপান্নারা।
২০২৩ সালে ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন বোপান্না। তবে জিততে পারেননি। আজ বৃহস্পতিবার আরও একটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। এবার সেই ফলটা পাল্টাতে চাইবেন তিনি। ২০২২ সালে ফরাসি ওপেন জিতেছিলেন বোপান্না। সেটা অবশ্য ছিল মিক্সড ডাবলসে। এবার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে তা বোপান্নার জন্য হবে বিরাট কৃতিত্বের।
