Game

2 years ago

BCCI : ডিসেম্বরে সিংহদেশে টিম ইন্ডিয়া, দ্রাবিড়কে এখনও বোঝাতে মরিয়া বোর্ড কর্তারা

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাস পড়লেই বিদেশ সফর। বছরের শেষ সময়টা দক্ষিণ আফ্রিকাতেই কাটাবেন বিরাট-রোহিতরা। এই সিরিজে তিনটে টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। মোটামুটি যা খবর, তাতে টি-টোয়েন্টি ভারতের নেতা হার্দিক। বাকি দুটি দায়িত্ব রোহিতের কাঁধে। কিন্তু প্রশ্ন হল এই সিরিজে ভারতের কোচ কে ?

গত ১৯ নভেম্বর ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষের পরেই অবশ্য দ্রাবিড় বোর্ডকে জানিয়েছেন, তিনি আর এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে চান না। তাই, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কাজ চালিয়ে দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

কিন্তু সামনে বিদেশ সফরে পূর্ণ দায়িত্বে কে ? বোর্ডের অন্দরে যা ইঙ্গিত, তাতে খুব দ্রুতই এর মীমাংসা হয়ে যাবে। আর সেই কারণে, দ্রাবিড়ের সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা অব্যাহত রয়েছে। এটা ঠিক যে, ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গেলে ফের আইপিএলে ফিরবেন রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই তাঁর কাছে লখনউ সুপার জায়েন্টের অফার রয়েছে।

সেই কারণেই কী, আর টিম ইন্ডিয়ায় মন দিতে চাইছেন না রাহুল ? কিন্তু বোর্ড কর্তারা এখনও মরিয়া, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাহুল অ্যান্ড কোম্পানিকে সাজ ঘরে রেখে দেওয়ার জন্য।

You might also like!