Game

2 years ago

Barcelona lost points : লা লিগায় আবার পয়েন্ট হারাল বার্সেলোনা

Barcelona lost points again in La Liga (Collected)
Barcelona lost points again in La Liga (Collected)

 

বার্সেলোনা, ২৬ নভেম্বর : লা লিগায় বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। ৩ ড্র এবং এক হারে পয়েন্ট টেবিলের তিনে থেকে অষ্টম স্থানে থাকা রায়ো ভায়োকানোর বিরুদ্ধে মাঠে নেমেছিল কাতালানরা। কিন্তু নিজেদের মাঠে জাভি হার্নান্দেজের দলকে রুখে দিয়েছে পয়েন্ট টেবিলের আটে থাকা দল ভায়োকানো।

শনিবার (২৫ নভেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ভায়োকানোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ভায়োকানোকে প্রথমার্ধে লিড উনাই লোপাজের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষদিকে আত্মঘাতি গোল থেকে সমতা ফেরায় বার্সা। এই ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই রইল বার্সা। আর এক ম্যাচ কম খেলে তাদের এক ধাপ উপরে রইল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জিরোনা।

You might also like!