
মালে : চলতি এএফসি প্রতিযোগিতার গ্রুপ পর্বের শুরুটা ভালো হলো না বসুন্ধরা কিংসের জন্য । অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ৩-১ ব্যবধানে তাদের হারতে হল মালদ্বীপের ক্লাব মেজিয়ার কাছে।
বসুন্ধরা কিন্তু খারাপ খেলেনি, গোলটাই শুধু পাইনি। মালদ্বীপের মাঠে গোটা সময়টা বল নিজেদের দখলে রেখেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচের প্রায় ৭৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল বসুন্ধরা কিংস। শুধু গোলটাই পেল না বসুন্ধরা।
