
হানঝাউ, ৬ অক্টোবর : এশিয়ান গেমসের ১৩-তম দিনে পুরুষদের ৬৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বাহরিনের আলিবেগভ আলিবেগ সাইগিডগাসকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেলেন বজরং পুনিয়া। তবে, সেমিফাইনালে পুরুষদের ৬৫ কেজি বিভাগে হেরে গিয়েছেন বজরং।
এদিকে, শুক্রবার এশিয়ান গেমসে আর্চারিতে রিকার্ভে এল সাফল্য মেয়েদের টিম ইভেন্টে থেকে। টিম ইভেন্টে ব্রোঞ্জ পেলেন অঙ্কিতা ভকত, ভজন কৌর ও সিমরনজিৎ কৌর। ব্রোঞ্জ পদক ম্যাচে ভিয়েতনামকে ৬-২ ব্যবধানে হারালেন ভারতের মেয়েরা। এটি ভারতের ৮৭তম পদক। আর ১৩ টি পদক পেলেই ভারত পৌঁছে যাবে সেঞ্চুরিতে।
