
কলকাতা,২৮ এপ্রিল :আবার অস্ট্রেলিয়ার জাতীয় লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান। বর্তমানে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন তিনি। এখানেই শেষ নয়, গত বেশকিছু বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ও সামলে আসছেন এই ফরোয়ার্ড। আগামী দুই মরশুমের জন্য আবার তাঁকে দল টানতে আগ্রহী হয়েছে এটিকে মোহনবাগান।
তবে পেমেন্টর ব্যাপারটাই বাধ সেধেছে। যতদূর জানা গিয়েছে, তাঁকে দলে পেতে গেলে প্রায় ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে।
তারপরে বাজার দর কমিয়েও প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা বেতন দিতে হবে এই তারকা ফুটবলারকে। যা নিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সবুজ-মেরুনকে।
তাই একটা সময় তাঁকে পাওয়ার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিল এটিকে। তবে পরবর্তীতে মোহন ম্যানেজমেন্ট ফের যোগাযোগ করে তার এজেন্টের সঙ্গে। শোনা গিয়েছে, এবারও বাজার দর কিছুটা কমানোর আর্জি জানানো হয়েছে কামিন্সের এজেন্টকে। যদি সাড়ে সাত কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকায় রাজি হন কামিন্স, তাহলে আগামী মরশুমের জন্য তাঁকেই সই করাবে এটিকে মোহনবাগান দল। এনিয়ে স্টিফেন কামিন্সের এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বাগান শিবির।
যদি এই আর্জি কামিন্স মেনে নেন তাহলে আগামী মরশুমের জন্য তাঁকেই সই করাবে এটিকে মোহনবাগান দল।
