Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Babar Azam Indian School Text Book:ভারতীয় স্কুলের পাঠ্য বইয়ে বাবর আজম

Babar Azam in Indian School Text Books
Babar Azam in Indian School Text Books

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : ভারত-পাকিস্তান দ্বন্দ্বের ঢেউ রাজপথ ছাপিয়ে আছড়ে পড়ে খেলার মাঠেও। তাইতো আইসিসি অথবা এসিসি ইভেন্ট ছাড়া বাইশ গজে দেখা যায় না দুই চিরপ্রতিপক্ষের লড়াই। গত এক যুগেরও বেশি সময় ধরে এই দুই দল কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এমনকি আসন্ন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে কেউই প্রতিপক্ষের মাটিতে খেলতে রাজি না। দুই দেশের ক্রিকেট ঘিরে এমন বৈরীতার মাঝেও ভিন্ন এক চিত্র দেখা গেল ভারতের শিক্ষাঙ্গনে।

ইন্ডিয়ান সার্টিফিকেশন অব সেকেন্ডারি এডুকেশনের (আইসিএসই) অষ্টম শ্রেণীর একটি পাঠ্য বইয়ের খেলা বিষয়ক একটি অধ্যায় রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের ছবির সঙ্গে ডাক নাম দেওয়া আছে। সেখানেই একাধিক তারকার সঙ্গে জায়গা পেয়েছেন বাবর আজমও।

এখানে মূলত একপাশে এলোমেলো ভাবে ক্রিকেটারদের নাম ও ছবি দেওয়া আছে। অপর পাশে ক্রিকেটারদের ডাক নাম দেওয়া আছে। ডাক নামের সঙ্গে ক্রিকেটারদের ছবি মেলোনোই শিক্ষার্থীদের কাজ। এখানে বাবর নাম দেওয়া আছে 'ববি'।

পাকিস্তান অধিনায়ক ছাড়াও এখানে আছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় আছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন ও মহেন্দ্র সিং ধোনি। আর বিদেশীদের মধ্যে ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্স আছেন।


You might also like!