Game

2 years ago

Super Cup 2024 : সুপার কাপ ফাইনালের আগে সমর্থকদের আশ্বাস, কী বলছেন ইস্টবেঙ্গল কোচ ?

East Bengal
East Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিস্থিতি যাই হোক না কেন, ভুবনেশ্বর থেকে ট্রফি কলকাতায় আসবেই। সুপার কাপ ফাইনালের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের এই বার্তা স্প্যানিশ কোচ কালোর্স কুয়াদ্রাতের। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ওডিশা এফসি। রয় কৃষ্ণদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই আশ্বাস কুয়াদ্রাতের।

সুপার কাপে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। সমর্থকরা চাইছেন অপরাজিত চ্যাম্পিয়ন হতে। ওডিশার বিরুদ্ধে তা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই টুর্নামেন্টে লাল-হলুদের যা ফর্ম, তা দেখে দাবি করছেন প্রাক্তনরা। তাঁদের মতে, গোটা নব্বই মিনিট একদমে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।

বড় ম্যাচ জয়ের পর সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে জয়। আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ ফুটবলারদের। অপেক্ষা এখন রবিবাসরীয় কলিঙ্গ স্টেডিয়ামে মশাল জ্বলার।

You might also like!