
হানঝাউ, ২৩ সেপ্টেম্বর : আজ ২৩ সেপ্টেম্বর,এশিয়ার 'গ্রেটেস্ট শো অন আর্থ' এশিয়ান গেমসের উদ্বোধন। এই উপলক্ষে চিনের হানঝাউ সেজে উঠেছে। হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে উদ্বোধন।
হানঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামটি বিগ লোটাস নামেও পরিচিত। কারণ, এই স্টেডিয়ামটি বাইরের দৃশ্যটা পদ্ম ফুলের মতো লাগে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতকাবাহক হিসেবে দেখা যাবে পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং ভারতীয় বক্সার লভলিনা বরগোহাইনকে।
ভারতীয় সময় অনুসারে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিকেল ৫.৩০ মিনিটে।আর উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে সোনি স্পোর্টস টেন ২, সোনি স্পোর্টস টেন ৩-তে।
