Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Arsenal 3 - Southampton 1:সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-১ ব্যবধানে

Arsenal 3 - Southampton 1
Arsenal 3 - Southampton 1

 

এমিরেটস, ৬ অক্টোবর : এমিরেটসে প্রথমার্ধে শনিবার রাতে আর্সেনাল ও সাউদাম্পটন দুই দলই সমানে সমান লড়াই করেছে। তবে গোল পায়নি কোনও দলই। দ্বিতীয়ার্ধে অবশ্য ভালো খেলে আর্সেনাল। তবে খেলার ধারার বিপরীতে ৫৫ মিনিটে সাউদাম্পটনকে এগিয়ে দেয় ক্যামেরন আর্চার।

এরপর ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের চিত্রটা পাল্টে দেয় আর্সেনাল। ৫৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ। আর ৬৮ মিনিটে আর একটি গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৮৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সাকা।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। আর ৭ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষে আছে লিভারপুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…