Breaking News

 

Game

2 years ago

America's new football cocach : আমেরিকা দলের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন কোচ

Mauricio Pochettino (symbolic picture)
Mauricio Pochettino (symbolic picture)

 

নিউইয়র্ক, ১৬ আগস্ট : কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে আমেরিকার বিদায়ের পর কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন গ্রেগ বারহাল্টার। সেই খালি পদ এবার পূরণ করতে যাচ্ছেন আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনো। প্রথমবারের মতো তিনি কোনও জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। আগামী ৭ সেপ্টেম্বর কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে তার কোচিং অধ্যায় শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে আমেরিকার সঙ্গে এই আর্জেন্টাইন কোচের কমপক্ষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হতে পারে।

You might also like!