Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Argentine player joined Atletico Madrid : অ্যাতলেটিকো মাদ্রিদে গেলেন আরও এক আর্জেন্টাইন

Juan Musso (symbolic picture)
Juan Musso (symbolic picture)

 

মাদ্রিদ, ২৯ আগস্ট : আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ আগেই অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। এবার আর এক আর্জেন্টাইন হুয়ান মুসো যোগ দিলেন অ্যাতলেটিকো মাদ্রিদে। আলভারেজ স্থায়ী চুক্তিতে স্পেনের ক্লাবটিতে গেলেও আটালান্টা থেকে মুসো গিয়েছেন ধারে। অ্যাতলেটিকো বিবৃতিতে বলেছে, ‘আমরা আটালান্টার সঙ্গে মুসোর দলবদলের ব্যাপারটা নিশ্চিত হয়েছি। এই গোলরক্ষক গত মরসুমে ইউরোপা লিগ জিতেছেন, ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে জিতেছিলেন কোপা আমেরিকা। মুসো এর আগে রেসিং ও উদিনেসের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ২০৪ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আটালান্টার হয়ে ৯৯টি ম্যাচ খেলা মুসোর জন্য খুব বেশি অর্থ খরচ করতে হয়নি অ্যাতলেটিকোকে। দেড় মিলিয়ন ইউরোর বিনিময়েই এই গোলরক্ষককে পেয়েছে তারা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…