Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

Premier Chess League -Bengal Chapter : আসতে চলেছে নতুন দিগন্ত, বাংলার দাবা নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে সারা বাংলা দাবা

Premier Chess League-Bengal Chapter (File Picture)
Premier Chess League-Bengal Chapter (File Picture)

 

কলকাতা, ১৮ মে : বাংলার দাবাতে এবার আসতে চলেছে নতুন দিগন্ত। শুধু সময়ের অপেক্ষা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবাড়ু তুলে আনতে একটি নতুন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তার নাম দেওয়া হয়েছে ‘প্রিমিয়ার চেস লিগ-বেঙ্গল চ্যাপ্টার।’ সারা বাংলা দাবা সংস্থা ও ইভেন্ট ওয়ার্ল্ডওয়াইড নামের এক সংস্থার যৌথ উদ্যোগে ১০ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে।

প্রতিযোগিতার জন্য যে কমিটি হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন গ্র্যান্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া। প্রতিযোগিতা হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ২৩টি জেলাকে ৬টি জোনে ভাগ করা হবে। প্রথম পর্যায় খেলার পরে প্রতিটি জোন থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা ১০ দাবাড়ুকে নেওয়া হবে পরের পর্যায়ে। দ্বিতীয় পর্যায় হবে কলকাতায় ১২ ও ১৩ আগস্ট । আর দ্বিতীয় পর্যায়ে খেলা হবে র‌্যাপিড ও ব্লিৎজ় ফরম্যাটে। ৬টি জোন দলগত ভাবে খেলবে একে অপরের বিরুদ্ধে। সেখান থেকে ৪টি জোন সেমিফাইনালে উঠবে। তার পরে হবে ফাইনাল।

You might also like!