Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Jordi Alba:মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন আলবাও

Jordi Alba
Jordi Alba

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী রবিবার ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচেই বিদায় দেওয়া হবে বুসকেতস ও আলবাকে। যদিও এরপর সেলতা ভিগোর বিপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে বার্সার। কিন্তু সেটা অ্যাওয়ে ম্যাচ হওয়ায় মায়োর্কার বিপক্ষেই বিদায় দেওয়া হবে তাদের।তবে কয়েকদিন আগেও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। চুক্তির মেয়াদ শেষ করেই বার্সা ছাড়ার বিষয়ে অটল ছিলে আলবা। তবে মেয়াদের আগেই ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিদায়ের সোনালী প্রজন্মের আরও একজন খেলোয়াড় হারাচ্ছে ব্লুগ্রানারা।

বার্সায় অবশ্য এই মৌসুমে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না আলবা। তরুণ বালদেকেই লেফটব্যাক হিসেবে প্রথম পছন্দ কোচ জাভির। ক্লাব ছাড়ার পেছনে কাজ করেছে এই বিষয়টিও। 

২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন আলবা। এরপর ১১টি মৌসুমে কাটিয়েছেন এই ক্লাবে। জিতেছেন ১৮টি শিরোপা (একটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা, পাঁচটি কোপা দে রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, একটি ক্লাব বিশ্বকাপ ও একটি ইউরোপিয়ান সুপার কাপ)। এখন পর্যন্ত ৪৫৮টি ম্যাচে অংশ নিয়ে গোল দিয়েছেন ২৭টি।  

You might also like!