Game

2 years ago

Cristiano Ronaldo:রোনাল্ডোর আল নাসরকে হারিয়ে আল হিলাল খেলোয়াড়রা বড় পুরস্কার পেল

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ  : ক্রিস্টিয়ানো রোনাল্ডর আল নাসরের বিপক্ষে দলের বড় তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই আল হিলাল বড় জয় পেল। চোটের কারণে দলে নেই এই ব্রাজিলিয়ান ফুটবলার।তারা জয় পেল ৩-০ গোলে। এমন জয়ের পর এক লাখ রিয়াল করে পাচ্ছেন হিলালের খেলোয়াড়রা। দলের ড্রেসিংরুমে এমন ঘোষণা দিয়েছেন আল হিলাল প্রেসিডেন্ট ফাহাদ বিন নাফেল।

আল হিলালের পক্ষে জোড়া গোল করেন আলেক্সান্ডার মিত্রোভিচ ও ১টি গোল করেন সের্গেজ। সারা ম্যাচে রোনাল্ডো-সাদিও মানেদের হতাশ হওয়া ছাড়া কিছু ছিলনা। তাছাড়া আল-নাসরের কোচ লুইস কাস্ত্রোকেও মেজাজ হারাতে দেখা যায়।

You might also like!