
রিয়াধ, ২৪ জুলাই: পিএসজির সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না কিলিয়ান এমবাপে। তা জানার পরই তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে সৌদির ক্লাব আল-হিলাল। ২০২৪ সালেই পিএসজির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ। এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। আল-হিলাল এমবাপেকে শুধু বছরে প্রায় এক হাজার আটশ’ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজি’কেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি। এমবাপেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই লোভনীয় প্রস্তাবের পর এমবাপে এখন নড়েচড়ে বসেছেন।
