Game

2 years ago

AUS vs SA:বিশ্বকাপের আগে অজি শিবিরে চিন্তা বাড়ালেন হেড

Travis Head
Travis Head

 

সেঞ্চুরিয়ন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে বাম হাতে চোট পেলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। যার ফলে বিশ্বকাপের আগে অজি শিবিরে চিন্তা বাড়ল। প্রোটিয়া বোলার গেরাল কোয়েৎজের বলে আঘাত লাগে তার। স্ক্যান করা হয়েছে, তবে এখনও পর্যন্ত চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

চোট পাওয়ার পর মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ মাঠে ছিলেন হেড। এরপর রিটায়ার হার্ট হিসেবে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার হেডকোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ''ফ্র্যাকচার হয়েছে মনে হচ্ছে। তবে চোটের গুরুত্ব এখনও বোঝা সম্ভব হচ্ছে না। আশা করা যায় বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন হেড।''

You might also like!