Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Neeraj Chopra: অলিম্পিকের পর লুসানেও সোনা হল না, রুপো নিয়েই সন্তুষ্ট নীরজ

Neeraj Chopra
Neeraj Chopra

 

লুসান, ২৩ আগস্ট : প্যারিস অলিম্পিকের পর লুসানেও সোনা জেতা হল না। অলিম্পিকের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েও লুসানে ডায়মন্ড লিগে বৃহস্পতিবার রাতে সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন নীরজ চোপড়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। দোহা ডায়মন্ড লিগ ও প্যারিস অলিম্পিকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেই দুঃখ ভুলে এ বার লুসানে নেমেছিলেন তিনি। কিন্তু এখানেও সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন তিনি।

লুসানে সোনা জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার। ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। লুসানে ৯০.৬১ মিটার ছুড়ে সোনা জেতেন অ্যান্ডারসন। সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হতো। কিন্তু তিনি ৮৯.৪৯ মিটার ছুড়তে সক্ষম হন। এর ফলে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। আর এই ৮৯.৪৯ মিটারই নীরজের এই মরসুমের সেরা থ্রোও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…