Game

2 years ago

Khurram Shahzad :অভিষেকে দারুণ পারফরম্যান্সের পরই অস্ট্রেলিয়া সিরিজ শেষ শাহজাদের

Khurram Shahzad
Khurram Shahzad

 

পার্থ, ২১ ডিসেম্বর : পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরেছে।কিন্তু এই টেস্টে পাকিস্তানের সামান্য যা কিছু উজ্জ্বল দিক ছিল, তাহল খুররাম শাহজাদের বোলিং। অভিষেক টেস্টেই নজর কেড়েছিলেন তিনি। কিন্তু আপাতত শুরুতেই থমকে যেতে হচ্ছে এই পেসারকে।পাঁজরের হাড়ে চোটের কারণে তিনি খেলতে পারছেন না সিরিজের বাকি দুটো টেস্টে।

অস্ট্রেলিয়াতেই বিশেষজ্ঞ দেখিয়ে তার চিকিৎসা শুরু হয়েছে। এরপর দেশে ফিরে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে চলবে তার পুনর্বাসন পর্ব। উল্লেখ্য পার্থ টেস্টে পাকিস্তান ৩৬০ রানে হেরে গেলেও শাহজাদ দুই ইনিংসে নেন ৫ উইকেট।


You might also like!