
বার্সেলোনা, ২২ ফেব্রুয়ারি : ম্যাচের শুরুতেই উজ্জ্বল, পরে বিবর্ণ হয়ে গেল বার্সেলোনা। আর প্রতিপক্ষ নাপোলি ধীরে ধীরে খুঁজে পেল ছন্দ। বাজে সময়ের মধ্য দিয়ে চলা নাপোলি রুখে দিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের। দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের এই দুই দলের লড়াইটি শেষ হলো ১-১ গোলে। রবের্ত লেভানদোভস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর নাপোলিকে সমতায় ফেরান ভিক্টর ওসিমেন। ৬০তম মিনিটে লেভানদোভস্কির চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে দেয় বার্সেলোনাকে।চলতি আসরে এটি লেভানদোভস্কির দ্বিতীয় গোল। ৭৫তম মিনিটে সমতা ফেরান নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ওসিমেন। আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ।
