Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Mumbai : ভারতের পাঁচ ক্রিকেটারের মুকুটে নয়া পালক, এমসিসি সদস্যপদ পেলেন কতজন!

MCC Membership
MCC Membership

 

মুম্বই, ৮ এপ্রিল : মহেন্দ্র সিং ধোনির মুকুটে জুড়ল নয়া পালক। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেলেন বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অধিনায়ক। 'ক্যাপ্টেন কুল' ছাড়াও এই তালিকায় রয়েছেন যুবরাজ সিং , সুরেশ রায়না, মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। পাঁচ ভারতীয় ক্রিকেটারকে এমসিসি আজীবন সদস্যপদ দিয়েছে। এমসিসির সেক্রেটারি গাই ল্যাভেন্ডার জানিয়েছেন, "নতুন মরসুমের আগে এমসিসির নতুন সদস্যদের নাম ঘোষণা করতে পেরে আধুনিক ক্রিকেটের কয়েকজন কিংবদন্তিকে আমাদের ক্লাবে আজীবন সদস্যপদ দিতে চলেছি। এখন থেকে তাঁরা এই ক্লাবের মহামূল্যবান সম্পদ।"

উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণকে এই সদস্যপদ দেওয়া হয়েছিল। নতুন করে যে পাঁচ ক্রিকেটারকে সদস্যপদ দিয়েছে এমসিসি, তাঁরা সকলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একমাত্র ধোনি এখনও পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। এবারের আইপিএল মিটে গেলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ব্যাট-প্যাড তুলে রাখেন কিনা সেটাই দেখার।

You might also like!