Game

1 hour ago

World Cup 2026: ২০২৬ বিশ্বকাপ, কারা এগিয়ে, কারা কতটা ফেভারিট

World Cup 2026
World Cup 2026

 

কলকাতা, ৬ জুন : এসে গেল ফুটবল বিশ্ব কাপ। বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কারা এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার? ইউরোপের দুর্ধর্ষ স্পেন থেকে শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর দুই ফাইনালে হারের ক্ষত বয়ে বেড়ানো ফ্রান্স, সবাইই তাকিয়ে আছে সোনালি শিরোপার দিকে। শুরু হয়ে গেছে শীর্ষ স্থানে থাকা দল গুলোর শক্তি ও সম্ভাবনার বড় হিসাব-নিকাশ নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে নজর দেওয়া যাক টুর্নামেন্টের শীর্ষ শক্তিগুলোর দিকে। বর্তমান বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী এই প্রতিবেদনের আজ থাকছে স্পেন ও আর্জেন্টিনা।

স্পেন (র্যাঙ্কিং ১):

ইউরো ২০২৪-এর দারুণ সাফল্যের পর থেকে এখনো পর্যন্ত অপরাজিত স্পেন আসরটির অন্যতম বড় ফেভারিট। লুইস দে লা ফুয়েন্তের দল এখন দূর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। কিশোর প্রতিভা লামিন ইয়ামাল দলের সবচেয়ে উজ্জ্বল তারকা। মাঝমাঠে আরও আছেন ব্যালন ডি'অরজয়ী রদ্রি, ফাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি ও আর্সেনালের মিকেল মেরিনো, যিনি ২০২৫ সালে জাতীয় দলে ১০ ম্যাচে ৮ গোল করেছেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নেশনস লিগের ফাইনালে পেনাল্টিতে হেরে যাওয়ার পর বাছাইপর্বে ছয় ম্যাচে ২১ গোল করে অপরাজিতভাবেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা (র্যাঙ্কিং ২):

২০২২ কাতার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। এবার জিততে পারলে সেটাই হবে তাদের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৭৮,১৯৮৬ ও ২০২২ সালে বিশ্ব কাপ জিতেছে। মেসি এবার ৩৯ বছরে পা দিলেও এখানে খুব একটা খারাপ খেলছেন না। তাকে নিয়ে এখনো আর্জেন্টিনা স্বপ্ন দেখছে।তাকে ঘিরেই এখনো আর্জেন্টিনার আক্রমণ সাজানো। তাছাড়া দলটি গত বছর কোপা আমেরিকা জিতেছে এবং বাছাইপর্বে সহজেই শীর্ষে ছিল। মেসির সঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের মতো গোলমেশিন।

You might also like!