Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Fashion Alert:পুজোর প্যান্ডেলে কী পরবেন? জেনে নিন ২০২৫-এর ফ্যাশন ট্রেন্ড

pijo fasion
pijo fasion

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ আকাশে তুলোর মতো মেঘ, কাশফুলের দোল, আর চারদিকে ঢাকের বাজনা—এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজো। প্যান্ডেল, আড্ডা, খাওয়াদাওয়ার পাশাপাশি এই ক’টা দিনের আর এক অবিচ্ছেদ্য অংশ হল ফ্যাশন। নতুন জামা, স্টাইল স্টেটমেন্ট আর সাজগোজের মধ্য দিয়ে প্রতিটি মানুষ যেন নিজের মধ্যে খুঁজে পান এক নতুন রূপ। তাই চলুন দেখে নেওয়া যাক, চলতি বছরে দুর্গা পুজোর ফ্যাশন ট্রেন্ডে কী কী থাকছে নজরে।


ষষ্ঠী কেসুয়াল লুকঃদিনটা হালকা মেজাজে কাটে, তাই ট্রেন্ডি টপ বা কুর্তা সেট, ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, পালাজ্জো বা কটন জাম্পস্যুট বেশ মানানসই। সঙ্গে হালকা মেকআপ, স্লিং ব্যাগ আর স্নিকার্স বা মেটাল স্যান্ডেল—রেডি হয়ে যান বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা বা ক্যাফে হপিংয়ের জন্য।

সপ্তমী: ফিরে দেখা বাঙালিয়ানা
এদিন থেকেই মূলত শুরু হয় জমজমাট প্যান্ডেল হপিং। মেয়েদের জন্য বেছে নিতে পারেন জামদানি বা লিনেন শাড়ি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর স্টেটমেন্ট অক্সিডাইজড গয়না। ছেলেরা ধুতি-পাঞ্জাবির বদলে বেছে নিচ্ছেন প্যাস্টেল কুর্তা আর লিনেন প্যান্ট, সঙ্গে মোজরি বা লোফার।

অষ্টমী: ক্লাসিক অথচ গর্জিয়াস
পুষ্পাঞ্জলির দিন মানেই লাল পাড় সাদা শাড়ি। তবে এবার একটু টুইস্ট এসেছে। অনেকে হ্যান্ডপেইন্টেড শাড়ি বা ইকত, চন্দেরি, কিংবা কটনের উপর ফুল প্রিন্ট বেছে নিচ্ছেন। ছেলেদের জন্যও কুর্তা আর জ্যাকেট কম্বিনেশন জনপ্রিয় হচ্ছে।

নবমী: গ্ল্যামার আর এক্সপেরিমেন্ট
নবমী মানেই রাতভর আড্ডা, রেস্তরাঁ, থিম ফোটোশুট। তাই পোশাকেও চাই এক্সট্রা গ্ল্যাম। শাড়ির সঙ্গে বেল্ট বা কেপ ব্লাউজ, ওয়েস্টার্ন গাউন আর ট্র্যাডিশনাল কানের দুলের কনট্রাস্ট এখন ট্রেন্ড। ছেলেরা ফিউশন ধাঁচে কুর্তা-জিন্স, বা জহরকোটের সঙ্গে স্নিকার্সে তাক লাগাচ্ছেন।

দশমী: সাবেকি স্টাইল, নস্টালজিক ছোঁয়া
সিঁদুর খেলায় পরা হয় হালকা, কিন্তু ক্লাসিক পোশাক। বাঙালি কটন শাড়ি, খোপায় গাঁদা ফুল আর নো মেকআপ লুক—এই মেদিনীপুরি বা শান্তিপুরি ঘরানার সাজেই ফিরে আসে বাঙালিয়ানার আসল সৌন্দর্য। ছেলেরা এদিন বেছে নেন সাদা পাঞ্জাবি আর লাল গামছা বা চাদর।

পুজোর ফ্যাশনে থাকুক বাঙালিয়ানার ঐতিহ্য আর আধুনিকতার মোহময় মিশ্রণ। শাড়ির ভাঁজে, পাঞ্জাবির গন্ধে, কপালের টিপে আর খোঁপার ফুলে ফুটে উঠুক আপনার নিজস্ব স্টাইল। কারণ দুর্গা পুজোতে শুধু দেবীকেই নয়, নিজেকেও একটু নতুন করে আবিষ্কারের সময়।

You might also like!