Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja Carnival: মহাসমারহে পুজোর কার্নিভ্যাল করার ঘোষণা রাজ্যের! কবে হবে?

Durga Puja Carnival
Durga Puja Carnival

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তোলপাড় গোটা রাজ্য। দুর্গাপুজোয় সামিল হবে না বলে সুর চড়িয়েছেন অনেকে। সেই সঙ্গে অনেক পুজো কমিটিগুলি সরকারি অনুদানও ফিরিয়ে দিয়েছে। দুর্গাপুজোর আর মাত্র ১১ দিন বাকি। এই আবহে পুজোর আগেই মহা ধুমধামে পুজোর কার্নিভ্যাল করার ঘোষনা করল রাজ্য।

আগামী ১৫ অক্টোবর কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন একথা জানিয়েছেন। ওই দিন রেড রোডে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সেরার সেরা পুজোগুলিকে কার্নিভালে আমন্ত্রণ জানানো হবে। এবারও 'বিশ্ব বাংলা শারদ সম্মান' দেবে রাজ্য সরকার। প্রতি বার কলকাতায় দুর্গাপুজোর সময় বিদেশি পর্যটকদের দেখা যায়। এবারও তাঁদের ভিড় থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। কলকাতায় রেড রোডের কার্নিভালের দিন ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভালের দিন ঘোষণা করা হয়নি। গতবারও একাধিক জেলায় দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। এবারও সেই ব্যবস্থা থাকবে। 

 

You might also like!