Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Shantiniketan Sonajhurir market closed for 4 days of Durga Puja:দুর্গা পুজোর ৪ দিন বন্ধ শান্তিনিকেতনের সোনাঝুরির হাট

Shantiniketan Sonajhurir market
Shantiniketan Sonajhurir market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গা পুজোর ৪ দিন বন্ধ রাখা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট৷ ভিড় সামাল দিতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই হাটের ব্যবসায়ীদের একথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর যথারীতি উপভোগ করতে পারবেন পর্যটকেরা৷

সোনাঝুরির খোয়াই হাট কমিটির সদস্য তন্ময় মিত্র বলেন, "পুলিশের সঙ্গে আমাদের হাট কমিটির কথা হয়েছে। সোনাঝুরিতে একটি দুর্গা পুজো হয়৷ মানুষজনের সুবিধার্থে পুজোর ৪ দিন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ব্যবসায়ীদের জানিয়েও দিয়েছি।"

আনুমানিক ২০০০ সালে আশ্রমকন্যা হিসাবে পরিচিত শ্যামলী খাস্তগীর শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি ছোট্ট হাট বসিয়েছিলেন। সেই সময় শুধুমাত্র শনিবার কুটির শিল্প, হস্ত শিল্পের পসরা বসতো। এক দশক ধরে সেই সবই বদলে গিয়েছে। এখন বুধবার বাদ দিয়ে সপ্তাহের ৬ দিনই এই হাট বসে। বর্তমানে বিশাল পরিধি এই হাটের৷ জঙ্গলের মধ্যেই পোষাক, গহনা সহ নানান কারুকার্যের পসরা সাজিয়ে বসেন কমপক্ষে ১৭০০ ব্যবসায়ী৷ শান্তিনিকেতনে আগত পর্যটকদের আকর্ষণও এই হাট৷

পুজোর ৪ দিন মূলত ভিড় সামাল দিতে সোনাঝুরির খোয়াই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনাঝুরি জঙ্গলে হীরালিনী দুর্গোৎসব হয়৷ শৈল্পিক এই উৎসব বহু মানুষকে আকৃষ্ট করে৷ তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকছে সোনাঝুরির হাট। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও প্রশাসন। যা ইতিমধ্যে ব্যবসায়ীদের জানিয়েও দেওয়া হয়েছে। তবে আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর যেমন বসে, তেমনই বসবে। তা উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

You might also like!