Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Preparations for Durga Puja : জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু, রীতি মেনে হল কাদা খেলা

Jalpaiguri Raj Bari Puja (symbolic picture)
Jalpaiguri Raj Bari Puja (symbolic picture)

 

জলপাইগুড়ি, ২৭ আগস্ট : জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। মঙ্গলবার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্রতিমা তৈরির কাজও। রীতি মেনে এদিন কাদা খেলা হয়েছে। এই কাদা দিয়েই তৈরি হবে কনক দুর্গার মূর্তি। রথের উপর তৈরি হবে মূর্তিটি। ৮০ বছর পর বদলানো হল সেই রথের চাকা।

জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজো এবার পা দিল ৫১৫ বছরে। এদিন কাঠামো পুজোর সময় উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য প্রমথকুমার বসু। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপ্রতিমা ভিন্ন ধরনের। এখানে সিংহের সঙ্গে থাকে বাঘ। দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পাশাপাশি থাকে জয়া-বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা চণ্ডী ও মহামায়ার মূর্তি। কালিকাপুরাণ মতে পুজো হয় এখানে।


You might also like!