Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga puja 2025:অঞ্জলী থেকে দেবীর বিসর্জনের সময়, পঞ্জিকা মতে দেখে নিন দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

Durga puja
Durga puja

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঙালির ক্যালেন্ডারে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সময় দুর্গাপুজো। ঢাকের বাদ্যি, আলোর রোশনাই আর প্যান্ডেলের মাঝে হারিয়ে যাওয়ার দিন গুনছেন অনেকেই। ২০২৫ সালের দুর্গোৎসবের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কবে ষষ্ঠী, কখন অষ্টমীর সন্ধিপুজো—সব তথ্য একনজরে জেনে নেওয়ার সুযোগ এবারই। শুধু তাই নয়, এবারের পুজোয় থিমের দুনিয়ায় থাকছে এক ‘বিরাট’ চমক, যা দেখতে মুখিয়ে আছে পুজোপ্রেমীরা। শহরজুড়ে শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি।

গত বছর অক্টোবরের মাঝামাঝি ছিল দুর্গাপুজো। এই বছর কিন্তু এমনটা হবে না। এই বছরের শারদীয়া দুর্গাপুজো সেপ্টেম্বরের শেষে। জেনে নিন ২০২৫ সালে কবে পড়েছে দুর্গাপুজো, সেই হিসেবে ঠিক করে নিন, কবে থেকে পুজোর প্রস্তুতি শুরু করবেন।

২০২৫-এ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২১ সেপ্টেম্বর রবিবার। সে দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত সুরে মহিষাসুরমর্দিনীর স্তব। পরের দিন ২২ সেপ্টেম্বর দেবীপক্ষের প্রতিপদ তিথি। আবাঙালি সম্প্রদায় সে দিন থেকে শুরু করবেন শারদীয়া নবরাত্রির পুজো।

২০২৫-এ শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট

মহাষষ্ঠী পালিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

মহাসপ্তমী পালিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

মহাষ্টমী পালিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

মহানবমী পালিত হবে আগামী ১ অক্টোবর ২০২৫ বুধবার

বিজয়া দশমী পালিত হবে আগামী ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

এই বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ৬ অক্টোবর ২০২৫ সোমবার। কালীপুজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী ২০ অক্টোবর ২০২৫ সোমবার। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে আগামী ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার।

আগামী বছর মহাসপ্তমী সোমবার পড়ায় ২০২৫-এ দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ।

বিজয়া দশমী বৃহস্পতিবার পড়ায় এই বছর দেবীর গমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে, দুর্গা যদি পালকিতে আসেন, তাহলে ফল "দোলায়াং মকরং ভবেৎ" অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য।

You might also like!